Friday, April 24, 2020

মাহে রমজানের ফজিলত ও তার হুকুম আহকাম

মাহে রমজানের ফজিলত ও তার হুকুম আহকাম ================================== চন্দ্রবর্ষ দিন গণনায় রমজানের দিনগুলো হচ্ছে শ্রেষ্ঠ। এই মাস কল্যাণময় মাস। এ মাস কোরআন নাজিলের মাস। রহমত- বরকত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাস তাকওয়া ও সংযম প্রশিক্ষণের মাস। এ মাস সবরের মাস। এ মাস জীবনকে সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি দেয়। এ মাস আল্লাহর নৈকট্য ও রেজামন্দি অর্জনের মাস। আল্লাহপাক পবিত্র কালামে ঘোষণা করেন, রমজান মাস মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারীরূপে আল কোরআন নাজিল হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এ মাস পাবে, তারা যেন এ মাসে সিয়াম তথা রোজা পালন করে। (সুরা বাকারা)। রমজান আরবি শব্দ 'রমজ' ধাতু থেকে এসেছে। 'রমজ' ধাতুর দুটি অর্থ আরবি অভিধান ও আরবি সাহিত্যে পাওয়া যায়। এর একটি অর্থ হলো দাহন বা পোড়ানো এবং অপরটি আরব দেশের বছরের প্রথম বৃষ্টি। এ মাসের নাম রমজান এ জন্য রাখা হয়েছে যে সর্বপ্রথম যখন এ মাসের নাম রাখা হয়েছিল তখন প্রচণ্ড গরম ছিল। এ জন্য এই মাসের নাম রাখা হয়েছে রমজান। এই পবিত্র মাসকে রমজান এ জন্য বলা হয়, এ মাসে আল্লাহপাক নিজ মেহেরবানিতে সব গুনাহ জ্বালিয়ে-পুড়িয়ে দেন; মানুষ যেন এক নবজীবন লাভ করতে পারে। এ সম্পর্কে আল্লাহপাক কোরআনুল কারিমে ঘোষণা করেন_হে ইমানদারগণ, তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল; যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এ কতিপয় নির্দিষ্ট দিনের রোজা। তোমাদের মধ্যে যদি কেউ রোগগ্রস্ত হয় অথবা মুসাফির, তাহলে সে যেন অন্য দিনগুলোতে এই সংখ্যা পূর্ণ করে। আর যাদের রোজা রাখার সামর্থ্য আছে (এর পরও রাখে না) তারা যেন ফিদ্ইয়া দেয়। একটি রোজার ফিদইয়া একজন মিসকিনকে খাওয়ানো। আর যে ব্যক্তি স্বেচ্ছায় ও সানন্দে কিছু বেশি সৎকাজ করে, তা তার জন্য ভালো। তবে যদি তোমরা সঠিক বিষয় অনুধাবন করে থাকো, তাহলে তোমাদের জন্য রোজা রাখাই ভালো! (সুরা বাকারা)। বিনা ওজরে রোজা না রাখার পরিণাম : হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী করিম (সা.) বলেছেন_যে ব্যক্তি বিনা ওজরে ইচ্ছাপূর্বক রমজানের একটি রোজা ভঙ্গ করেছে, অন্য সময়ের সারা জীবনের রোজা তার সমকক্ষ হবে না। যাদের ওপর রোজা রাখা ফরজ : প্রাপ্তবয়স্ক, সুস্থ, মুসাফির নয়_এমন সব মুসলমানের ওপর মাহে রমজানের রোজা পালন করা ফরজ। #রোজা সহিহ হওয়ার শর্ত হচ্ছে : ১. নিয়ত করা, ২. মহিলাদের ঋতুস্রাব অর্থাৎ হায়েজ ও নিফাস থেকে মুক্ত হওয়া, ৩. রোজা বিনষ্টকারী বিষয়াদি থেকে দূরে থাকা। #সেহরি খাওয়া : শেষরাতে সুবহে সাদিকের আগে রোজা রাখার নিয়তে যে খাবার খাওয়া হয় তাকে সেহরি বলে। সেহরি খাওয়া সুন্নত। নবী করিম (সা.) বলেছেন, তোমরা সেহরি খাও। কেননা সেহরিতে বরকত রয়েছে। রোজা ফারসি শব্দ। এর অর্থ হচ্ছে দিন। যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয়। আর আরবিতে এর নাম সাওম বা সিয়াম। যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ বা অবশ্য পালনীয়। #রোজার_নিয়ত نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم (নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।) অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। #ইফতার : পূর্ণদিবস রোজা পালনের পর সূর্যাস্তের পরপর আহার গ্রহণের মাধ্যমে রোজার যে পরিসমাপ্তি করা হয় তাকে ইফতার বলে। খেজুর দ্বারা ইফতার করা সুন্নত। তা না থাকলে পানি দ্বারা ইফতার করা মুস্তাহাব। সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করা সুন্নত। #ইফতারের_দোয়া اللهم لك صمت و على رزقك افطرت. (আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।) অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি। #যেসব কারণে রোজা ভঙ্গ করা জায়েজ এবং পরবর্তী সময়ে কাজা আদায় করতে হয় : ১. অসুস্থতার কারণে রোজা রাখার শক্তি না থাকলে কিংবা রোগ বৃদ্ধির আশঙ্কা থাকলে অথবা সুস্থতা লাভে বিলম্বিত হওয়ার আশঙ্কা থাকলে রোজা ভঙ্গ করা জায়েজ। ২. অন্তঃসত্ত্বা নারী ও স্তন্যদানকারিণী নারী যদি রোজা রাখেন, তাহলে তাঁর কিংবা তাঁর সন্তানের প্রাণনাশের অথবা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকলে তাঁর জন্য রোজা ভঙ্গ করা জায়েজ। ৩. মুসাফিরের রোজা না রাখা কিংবা ভঙ্গ করার অনুমতি আছে। #যেসব কারণে রোজা নষ্ট হয় এবং কাজা ও কাফ্ফরা ওয়াজিব হয় : ১. সঙ্গম করা। ২. পানাহার করা, তা কোনো খাবার হোক অথবা কোনো ওষুধ হোক। ৩. বৃষ্টির ফোঁটা মুখের ভেতর পড়ার পর তা স্বেচ্ছায় গিলে ফেলা। ৪. স্বেচ্ছায় ধূমপান করা। ৫. একটি গম কিংবা ওই পরিমাণ কোনো কিছু গিলে ফেলা। #যেসব কারণে রোজা নষ্ট হয় এবং শুধু কাজা ওয়াজিব হয় : ১. কোনো দৈহিক ওজরের কারণে পানাহার করা। তেমনিভাবে ভুলক্রমে পানাহার করার পর রোজা নষ্ট হয়েছে মনে করে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পানাহার করা। ২. নাক ও কানের ভেতর ওষুধ ব্যবহার করা। ৩. মলদ্বার দিয়ে ওষুধ প্রবেশ করানো। ৪. খাদ্যদ্রব্য নয় এমন কিছু, যেমন_খেজুরের আঁটি, তুলা, কাগজ, লোহা, কংকর, মাটি অথবা এর টুকরা ইত্যাদি গিলে ফেলা। ৫. কুলি করার সময় পানি গলার ভেতরে চলে যাওয়া। ৬. কানের ভেতর তেলের ফোঁটা কিংবা পানির ফোঁটা দেওয়া। ৮. রাত শেষ হয়নি মনে করে সুবহে সাদিক হওয়ার পর কোনো কিছু আহার করা অথবা স্ত্রী সহবাস করা। ৯. দাঁতের মধ্য থেকে ছোলা পরিমাণ কিছু বের করে খাওয়া। #যেসব কারণে রোজা মাকরুহ হয় : ১. অপ্রয়োজনে কোনো জিনিসের স্বাদ আস্বাদন করা কিংবা চিবানো। ২. পরনিন্দা করা। ৩. ঝগড়া-ফ্যাসাদ করা। ৪. পূর্ণদিবস নাপাক অবস্থায় থাকা। ৫. টুথপেস্ট, মাজন কিংবা কয়লা দিয়ে দাঁত মাজা। ৬. মুখে থুথু জমিয়ে রেখে গিলে ফেলা। মাহে রমজানের রোজা ফরজ হওয়ার ব্যাপারে মহানবী (সা.)-এর আমল ও নির্দেশে অপরিসীম গুরুত্ব প্রদান করা হয়েছে। হজরত তালহা বিন উবায়দুল্লাহ (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, একদা জনৈক বেদুঈন নবী করিম (সা.)-এর কাছে এল। তার মাথার চুল ছিল ইতস্তত বিক্ষিপ্ত। সে বলল, ইয়া রাসুলুল্লাহ (সা.), আমাকে বলুন আল্লাহ আমার ওপর কত ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তখন তিনি বললেন, পাঁচ ওয়াক্ত। কিন্তু যদি নফল নামাজ পড় তাহলে তা স্বতন্ত্র কথা। অর্থাৎ সেগুলোর সওয়াব ভিন্নভাবে পাবে। লোকটি বলল, আমাকে বলুন আল্লাহপাক আমার ওপর কতটা রোজা ফরজ করেছেন? নবী করিম (সা.) বললেন, গোটা রমজান মাসের রোজা ফরজ। কিন্তু তুমি যদি নফল রোজা রাখ তা হবে স্বতন্ত্র কথা। লোকটি আবার বলল, আমাকে বলুন আল্লাহ আমার ওপর কী পরিমাণ জাকাত ফরজ করেছেন? এবার প্রিয় নবী (সা.) তাকে ইসলামের আইনকানুন ও বিধিবিধান জানিয়ে দিলে সে বলল, সেই মহান সত্তার কসম! যিনি আপনাকে সত্য বিধান দিয়ে সম্মানিত করেছেন। মহান আল্লাহপাক আমার ওপর যা ফরজ করেছেন, আমি তার অধিকও কিছু করব না, আর কমও কিছু করব না। (বুখারি শরিফ)। হজরত আবু হুরায়রা (রা.) বলেন, নবী করিম (সা.) বলেছেন, যখন রমজান মাস আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। অপর বর্ণনায় রয়েছে, বেহেশতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। আর শয়তানকে বন্দি করা হয় এবং রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয় (বুখারি ও মুসলিম)। রমজানের রোজা মানুষের সব গুনাহ ও পাপ প্রবণতা, অন্যায় ও অসৎ মানসিকতা, পাশবিক কামনা-বাসনা এবং আত্মার সব ধরনের কলুষতাকে জ্বালিয়ে ভস্ম করে রোজাদারকে পবিত্র ও পরিশুদ্ধ করে। এই মাসের ইবাদতের মাধ্যমে রোজাদাররা আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর ক্ষমা প্রদর্শন, আল্লাহর জিম্মাদারি, আল্লাহর ভালোবাসা ও আল্লাহর নিয়ামত লাভ করে থাকেন। আল্লাহ আমাদের রোজার পূর্ণাঙ্গ হক আদায়সহ রমজানের দিনগুলোর রোজা পালনের তাওফিক দান করুন। #মাহে রমজানের জরুরি মাসাইল মহান আল্লাহ তা’য়ালা অত্যান্ত দয়াপরবশ হয়ে মুমিন বান্দাদেরকে দান করেছেন সসীম রহমত, সীমাহীন বরকত ও পুণ্যে ভরা মওসুম পবিত্র রমজানুল মোবারক। আল্লাহ তা’য়ালার নিয়ম অনুযায়ী কোন মাসকে অন্য মাসের উপর, কোন দিবসকে অন্য দিবসের উপর শ্রেষ্টত্ব দান করেছেন। আর পবিত্র রমজানুল মোবারক হলশ্রেষ্টত্ব মাসের মধ্যে অন্যতম একটি মাস। এ মাসে রাত-দিন সর্বদা মুমিনদের উপর রহমত বর্ষিত হয়। আমলের সওয়াব বহুগুণে বর্ধিত হয়। জান্নাতের দুয়ার খুলে দেয়া হয়। জাহান্নামের দুয়ার বন্ধ করে দেয়া হয়। পাপিষ্ট শয়তানকে শৃঙ্খলিত করা হয়। রহমত, মাগফিরাত ও মহামুক্তি দেয়া হয় বান্দাদের। রমজানে রয়েছে শবে কদরের রাত, যা সহস্র মাসের চেয়েও শ্রেষ্ঠ। এসব বৈশিষ্ট্যের অপূর্ব সমাহার মাহে রমজান। এক কথায় বলা যায় পূণ্য ও ইবাদতের উর্বর মওসুম হলো পবিত্র রমজান। ইবাদতের এ উর্বর সময়কে বান্দা যথায ঐকান্তিকতার সাথে কাজে লাগাতে পারলে সামান্য সাধনা, ক্ষুদ্র পরিশীলনী ও অনুশীলনী দ্বারা প্রশান্তির বারিধারায় স্নাত হয়ে হাসিল করতে পারে মহান আল্লাহর মহাসন্তুষ্টি। #রোজার পরিচয় ও রমজান শব্দের বিশ্লেষন: রমজান শব্দটি আরবী। ‘রমজুন’ শব্দ থেকে উৎগত হয়েছে। শাব্দিক অর্থ হচ্ছে, জ্বালিয়ে দেওয়া, ভষ্মীভুত হওয়া ইত্যাদি। যেহেতু রোজা পালনের মাধ্যমে মানুষের মনের ক্রোধ, কু-প্রবৃত্তি, হিংসা-বিদ্বেষ সব কিছু ভষ্মীভুত হযে যায় তাই রোজার এ মাসকে রমজান মাস বলা হয়। রোজা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ। রোজার শাব্দিক অর্থ হচ্ছে, বিরত থাকা। পরিভাষায় রোযা বলা হয় মহান আল্লাহর ফরয নির্দেশ পালনের উদ্দেশ্যে সওয়াবের প্রত্যাশায় সুুবহে ছাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া-দাওয়া ও যাবতীয় পানাহার, স্ত্রী সঙ্গে সহবাস তথা যৌনাচার ইত্যাদি প্রভৃতি হতে বিরত থাকাকেই রোজা বলে। মহান আল্লাহ তায়ালা দ্বিতীয় হিজরীর শা’বান মাসে ‘মদীনাতুল মুকাররামায় রমজান মাসের রোজা ফরয করেছেন। #রোজার ফজিলত: মহান আল্লাহ তায়ালা কুরআন কারিমে ইরশাদ করেন, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হতে পার’। (-সুরা বাকারা-১৮৩) এ প্রসঙ্গে আল্লাহপাক ইরশাদ করেন, রমজান মাস, যাতে কুরআন নাযিল হয়েছে, যা মানুষের জন্য হিদায়েত এবং সুপথ প্রাপ্তির সুস্পষ্ট পথ নির্দেশ আর হক্ব-বাতিলের মধ্যে পার্থক্যকারী। সুতরাং তোমাদের যে কেউ এ মাস পাবে সেযেন অবশ্যই এর রোযা রাখে। (-সূরা বাকারা ১৮৫) হাদসি কুদসিতে আল্লাহ রাব্বুল আলামীন বলেন, ‘আসসাওমু-লী ওয়া আনা আজযী’ অর্থাৎ রোজা আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। হযরত আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, রমজান মাস শুরু হলেই রহমতের দরজাগুলো খুলে দেওয়া , জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া এবং শয়তানদেরকে শিকলে আবদ্ধ করা হয়’। (বুখারী হাদিস নং. ১৮৯৮) হজরত আবু সাঈদ খুদরী রা. বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তাআলা রমযান মাসের প্রত্যেক দিবস ও রাত্রিতে অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এবং প্রত্যেক মুমিন বান্দার একটি করে দুআ কবুল করেন। (মুসনাদে আহমদ, হাদীস ৭৪৫০) হযরত কা’ব ইবনে উজরা রা. হতে র্বর্ণত, তিনি বলেন- একদা রাসূলুল্লাাহ সা. আমাদেরকে বললেন, তোমরা মিম্বরের নিকট সমবেত হও। আমরা সকলেই তথায় উপস্থিত হলাম। যখন তিনি মিম্বরের প্রথম সিাড়ঁতে পা রাখলেন,তখন বললেন, আমীন, যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন, আমীন, যখন তিনি তৃতীয় সিঁড়ীতে পা রাখলেন বললেন, আমীন। হযরত কা’ব ইবনে উজরা (রা.) বলেন, যখন তিনি (মিম্বর থেকে) অবতরণ করলেন, আমরা জিজ্ঞেসকরলাম, ইয়া রাসুলাল্লাহ! আজ আমরা (মিম্বরে উঠার সময়)আপনাকে এমন কিছু কথা বলতেশুনেছি, যা ইতিপূর্বে কখনো শুনিনি। উত্তরে তিনি বললেন, জিব্রীল আ. আমার নিকট আগমনকরেছিলেন, যখন আমি প্রথম সিড়িঁতে পা রাখলাম, তখন তিনি বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যেরমযান মাস পেল, তবুও তার গুনাহ মাফ হল না। আমি বললাম, আমীন। যখন দ্বিতীয় সিড়িঁতে পা রাখলাম তখন বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যার নিকট আপনার নাম উচ্চারিত হল অথচ সে আপনার প্রতি দরূদ পাঠ করল না। আমি বললাম আমীন। যখন তৃতীয় সিড়িঁতে পা রাখলাম, তখন বললেন, ধ্বংস হোক ঐ ব্যক্তি যে বৃদ্ধ পিতা-মাতা উভয়কে অথবা একজনকে পেল অথচ তারা উভয় তাকে জান্নাতে প্রবেশ করাতে পারল না। অর্থাৎ তাদের খেদমতের মাধ্যমে নিজেকে জান্নাতবাসী করতে পারল না। আমি বললাম, আমীন। (-মুসলিম, হাদীস-২৫৫১ ও তিরমিযী,হাদীস-৩৫৪৫) হযরত আবু হুরয়রা (রা.) বলেন, রমযান মাস লাভকারী ব্যক্তি-যে উত্তমরূপে সিয়াম ও কিয়াম (রোযা, তারাবী ও অন্যান্য আমল) পালন করে-তার প্রথম পুরস্কার এই যে, সে রমযান শেষে গুনাহ থেকে ঐ দিনের মতো পবিত্র হয় যেদিন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল। (-মুসলিম, হাদীস-৮৯৬৬) হযরত সালমান ফারসী (রা:) হতে বর্ণিত তিনি বলেন, মহানবী (সা:) শা’বান মাসের শেষ দিন আমাদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, ‘হে লোক সকল! তোমরা মনযোগ দিয়ে শোনে রাখ, তোমাদের সামনে এমন একটি মাস সমাগত। যে মাস মহা পবিত্র, রহমত-বরকত ও নাজাতে ভরপুর। এই মাসের রোযাকে আল্লাহ তা’য়ালা তোমাদের উপর ফরজ করেছেন। যে লোক এই মাসে আল্লাহর সন্তুষ ও তার নৈকট্য লাভের উদ্দেশ্যে রোযা রাখবে আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গোনাহ মাফ করে দিবেন। (- বুখারী শরীফ) যে ব্যক্তি এ মাসে একটি ফরয আদায় করবে সে সত্তর টি ফরযের সওয়াব পাবে, আর যে ব্যক্তি একটি সুন্নাত আদায় করবে সে একটি ফরযের সওয়াব পাবে, আর যে একটি নফল আদায় করবে সে একটি সুন্নাতের সওয়াব পাবে। এই মাসে আল্লাাহ তা’য়ালা পূণ্যকে বর্ধিত করতে থাকেন। এই মাসে যে ব্যক্তি কোন রোযাদারকে ইফতার করাবে আল্লাহ তা’য়ালা তার গুনাহ মাফ করে দিবেন, আর সে ব্যক্তিকে রোযাদারের সওয়াব দিবেন। কিন্তু সে জন্য প্রকৃত রোযাদারের সওয়াবের মধ্যে কোন কমতি করা হবে না। (বুখারি) মহনবী সা:) ইরশাদ করেন, ‘আসসাওমু জুন্নাতুন মিনাননার’ অর্থাৎ রোযা প্রকৃত ঈমানদারের জন্য ঢাল সরূপ। (-মিশকাত শরীফ)। মহানবী (সা:) ইরশাদ করেন, ‘রমজান মাসের প্রথম রাত উপনীত হলেই মহান আল্লাহ তা’য়ালা শয়তানও দুষ্ট জ্বিনগুলোকে শিকল দিয়ে বেঁধে রাখেন। জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের দরজা খুলে দেন’। (- তিরমিযি শরীফ) হযরত সাহল (রা:) থেকে বর্ণিত, রাসুল (সা:) ইরশাদ করেন কিয়ামতের দিন রোযাদারদের জন্য বেহেশতের একটি দরজা ‘রাইহান’ যা দিয়ে তাদেরকে সর্ব প্রথম প্রবেশ করতে দেওয়া হবে। রোযাদার ছাড়া আর কেউ উক্ত দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। (-তিরমিযি শরীফ) হযরত যায়েদ ইবনে খালেদ আলজুহানী রা. হতে বর্ণিত, রাসুল( সা.) আলাইহি ইরশাদ করেন- যে ব্যক্তি কোনো রোযাদারকে ইফতার করাবে, সে তার (রোযাদারের) অনুরূপ প্রতিদান লাভকরবে। তবে রোযাদারের প্রতিদান হতে বিন্দুমাত্রও হ্রাস করা হবে না। (- তিরমিযী, হাদীস-৮০৭) হযরত আবু হুরায়রা (রা:) হইতে বর্ণিত নবী করিম (সা:) ইরশাদ করেন, রোযাদারের মুখের দূর্গন্ধ আল্লাহর নিকট মেশকে আম্বরের সুগন্ধের চেয়েও অনেক উৎকৃষ্ঠ’। (-বুখারী শরীফ) #মাহে রমজানের ফজিলত: ক.রমজান মাসে মানবতার মুক্তির সনদ ‘মহাগ্রন্থ আল কুরআন কারীম’ অবতীর্ণ হয়েছে। খ. এ মাসেই তাগুতি শক্তির বিরুদ্ধে আহলে হকের যুদ্ধ সংঘটিত হয়েছিল, তম্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘বদরের যুদ্ধ’, ‘ফাতহে মক্কা’তথা মক্ক বিজয় ইত্যাদি। গ. এ মাসে হযরত ইব্রাহিম (আ:) সহিফা লাভ করেছিলেন। ঘ. এ মাসে হযরত ইসা (আ:) ইঞ্জিল কিতাব লাভ করেন। ঙ. হযরত দাউদ (আ:) যাবুর কিতাব লাভ করেন । মাসাইলে রোযা: রোযার সংজ্ঞা: সুবহে ছাদিক হতে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে যাবতীয় পানাহার ও স্ত্রী সহবাস হতে বিরত থাকার নামই রোযা। প্রত্যেক প্রাপ্ত বয়স্ক, জ্ঞান সম্পূন্ন মুসলমান নর-নারীর উপর রমজানের রোযা ফরজ। তবে মহিলাদের ঋতুস্রাব (মাসিক) ও নেফাস গ্রস্থ থাকা কালীন সময়ে মহিলাদের জন্য রোযা রাখা ফরয নয়। তবে পরবর্তী সময়ে রোযার কাযা আদায করতে হবে। #রোযার নিয়ত: রমজানের রোযার জন্য পৃথক ভাবে নিয়ত করা জররি। রোযার নিয়ত রাত্রেই করে নেয়া ভাল। সূর্য ঢলার দেড় ঘন্টা পর্যন্ত রমজানের রোযার নিয়ত করা যেতে পারে। নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয়। কেবল মনের ইচ্ছা তথা রোযা রাখার সংকল্প করাকেই নিয়ত বলে গণ্য হবে। #সাহরী: সাহরী খাওয়া সুন্নাত। অনেকেই অলসতা করে সাহরী না খেযে রোযা রেখে ফেলে, এটা ঠিক নয়। সাহরী খাওয়ার মধ্যে অনেক বরকত ও সওয়াব রয়েছে। রাতের শেষ ভাগে সাহরী খাওয়া উত্তম, তবে এর আগে খেয়ে নিলে কোন অসুবিধা নেই। #ইফতার: সূর্য অস্তমিত হয়ে যাওয়ার পর ইফতার করা উত্তম। অনেকে ইফতারের সময় হওয়ার পরেও ইফতার করতে বিলম্ব করে। সময় হওয়ার পর বিলম্ব করে ইফতার করা মাকরুহ্। আবার অনেকেই ইফতার না করে আগে নামায পড়ে তার পর ইফতার করে এটাও মাকরুহ্, বরং আগে ইফতার তার পরে নামায পড়াা উত্তম। সম্ভব হলে খেজুর দ্বারা ইফতার করা। #তারাবীহ: রমজান মাসে তারাবীর নামায বিশ রাকাত পড়া প্রাপ্ত বয়স্ক নারী-পুরুষ সকলের জন্য সুন্নতে মুআক্কাদা। অনেকে রোযা রাখে ঠিক কিন্তু তারাবীর নামায পড়তে অলসতা করে। পুরষদের জন্য মসজিদে গিয়ে জামাতের সাথে তারাবীর নামায পড় ওয়াজিব। #রোযা ভাঙ্গার কারণ: ইচ্ছকৃত মুখ ভরে ভুমি করা। খুলি করা অথবা নাকে পানি দেওয়ার সময় গলার মধ্যে পানি চলে যাওয়া এবং তা গিলে ফেলা। সহবাস ছাড়া অন্য কোন পন্থায় বির্যপাত ঘটানো । ধুমপান করা রাত আছে মনে করে সুবহে ছাদিকের পর পানাহার করা। ভুলবশত পানাহার করে রোযা ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছা করে পানাহার করা । আগরবাতি বা সুগন্ধি ইচ্ছা পূর্বক নাক দিয়ে ঘ্রান নেয়া। াকানে ও নাকে ওষুধ দেয়া। #যে কারণে কাযা ও কাফফারা উভয়টি ওয়াজিব: রোযা রাখা স্মরণ অবস্থায় কোন পানাহার বা স্ত্রী সাথে সহবাস করা। তা হলে এমতাবস্থায় কাযা ও কাফফারাহ উভয়ট ওয়জিব। #যে সকল কারণে রোযা ভঙ্গ হয় না: মিসওয়াক করা । চোখে সুরমা লাগানো ্ স্বপ্নদোষ হওয়া। দাত হতে রক্ত বাহির হওয়া। জুনবী তথা নাপাক অবস্থায় সেহরী খাওযা। চোখে ওষুধ লাগানো। ভুলবশত পানাহার করা। অনিচ্ছাকৃতভারেব অল্প ভুমি হওয়া। #যে সকল কারণে রোযা মাকরুহ: মুখে থুথু জমা করে গিলে ফেলা। টুথপেষ্ট দিযে দাত ব্রাশ করা। কয়লা মাজন দ্রব্য দিয়েদাত মাজা । নাপাক অবস্থায় গোসল ছাড়া সারাদিন থাকা। স্ত্রীর সাথে হাসি টাট্টা করা যাতে সহবাস বা বির্যনির্গত হওয়ার আশংকা হয়। রোযা রাখা অবস্থায় গোনাহের কাজ করা ্ অযথা কোন জিনিস চিবানো। গিবত করা। চুগলখোরী করা। অশ্লীল কথাবার্তা বলা। সিঙ্গা লাগানো। #এ’তেকাফ: রমজানের শেষ দশকে মহল্লার জামে মসজিদে এ’তেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কেফায়া। যে ব্যক্তি এখলাছের সাথে এ’তেকাফ করবে তার পিছনের সমস্ত গোনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এ’তেকাফরত অবস্থায় প্রয়োজন ছাড়া মসজিদ থেকে বের হওয়া যাবে না। প্রয়োজনে প্রশ্রাব পায়খানা, জানাবতের গোসল ও জরুরত পরিমাণ বের হতে পারবে। #শ’বে কদর: রমজানের ২১,২৩,২৫,২৭ ও ২৯ তথা শেষ দশকের বেজোর যে কোন রাত সমূহে শ’বে কদর তালাশ করা। বেজোড় যে কোন রাত শ’বে কদর হতে পারে। শ’বে কদরের গুরুত্ব অনস্বীকার্য। আল্লাহ তা’য়ালা এ রাত্রিকে ‘ভাগ্য নির্ধারণী’ রাত বলে আখ্যায়িত করেছেন। এ সম্পর্কে সুরায়ে ‘কাদর’ নামে একটি সুরা নাযিল করেছেন। হাজার রাতের ইবাদতের চেয়ে উত্তম বলে এ রাত্রিকে আখ্যায়িত করেছেন। এ রাতে ফেরেশতাগণ ও রূহ (জিব্রীল আ.) তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক কল্যাণময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরন করেন। যে রাত পুরোটাই শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে।-সূরা কদর (সূরা কাদর: ৩-৫) শেষ কথা, রমজান মাসের প্রতিটি মুহুর্তই ঈমানদার মুসলমানদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ। তাই মুমিনের উচিত মহিমান্বিত রমজান মাসকে যথায ইবাদত-আমলের মাধ্যমে অতিবাহিত করা।

ইফতার_ও_সেহরির_দোয়া_ও_নিয়ত । রোজা_ভঙের_ও_মাকরূহ_হওয়ার_কারণ

#ইফতার_ও_সেহরির_দোয়া_ও_নিয়ত #রোজা_ভঙের_ও_মাকরূহ_হওয়ার_কারণ রোজা ফারসি শব্দ। এর অর্থ হচ্ছে দিন। যেহেতু এই আমলটি দিনের শুরু থেকে শেষাংশ পর্যন্ত পালন করা হয় তাই একে রোজা বলা হয়। আর আরবিতে এর নাম সাওম বা সিয়াম। যার শাব্দিক অর্থ কোনো কাজ থেকে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার এবং সেই সাথে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রমজান মাসের প্রতিদিন রোজা রাখা ফরজ বা অবশ্য পালনীয়। #রোজার_নিয়ত نويت ان اصوم غدا من شهر رمضان المبارك فرضا لك ياالله فتقبل منى انك انت السميع العليم (নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।) অর্থ: হে আল্লাহ! আগামীকাল পবিত্র রমযান মাসে তোমার পক্ষ হতে ফরয করা রোজা রাখার নিয়ত করলাম, অতএব তুমি আমার পক্ষ হতে কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। #ইফতারের_দোয়া اللهم لك صمت و على رزقك افطرت. (আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমীন।) অর্থ: হে আল্লাহ! আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক্ব দ্বারা ইফতার করছি। রোজা ভঙের কারণ ১. ইচ্ছাকৃত পানাহার করলে। ২. স্ত্রী সহবাস করলে। ৩. কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙবে না)। ৪. ইচ্ছকৃত মুখভরে বমি করলে। ৫. নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষুধ বা তেল প্রবেশ করালে। ৬. জবরদস্তি করে কেউ রোজা ভাঙালে। ৭. ইনজেকশান বা স্যালাইনের মাধ্যমে দেহে ওষুধ পৌঁছালে। ৮. কংকর, পাথর বা ফলের বিচি গিলে ফেললে। ৯. সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সূর্যাস্ত হয়নি। ১০. পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে। ১১. দাঁত থেকে ছোলা পরিমান খাদ্যদ্রব্য গিলে ফেললে। ১২. ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করলে। ১৩. মুখ ভর্তি বমি গিলে ফেললে। ১৪. রাত আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে। ১৫. মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর জাগরিত হলে। রোজার মাকরুহ ১. অনাবশ্যক কোনো জিনিস চিবানো বা চাখা। ২. কোনো দ্রব্য মুখে দিয়ে রাখা। ৩. গড়গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেয়া। কিন্তু পানি যদি নাক দিয়ে গলায় পৌঁছে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। ৪. ইচ্ছাকৃত মুখে থুথু জমা করে গিলে খেলে। ৫. গীবত, গালা-গালি ও ঝগড়া-ফাসাদ করা। কেউ গায়ে পড়ে ঝগড়া-ফাসাদ করতে এলে বলবে, আমি রোজাদার তোমাকে প্রত্যুত্তর দিতে অক্ষম। ৬. সাড়া দিন নাপাক অবস্থায় থাকা। ৭. অস্থিরতা ও কাতরতা প্রকাশ করা। ৮. কয়লা চিবিয়ে অথবা পাউডার, পেস্ট ও মাজন ইত্যাদি দিয়ে দাঁত পরিষ্কার করা।

Saturday, April 4, 2020

রজমান ১৪৪১ হিজরী। 2020 । সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ ইসলামিক ফাউন্ডেশন।

সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ ইফা’র সাহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ ইফা’র বছরঘুরে আবারও মুসলিম জাতির জন্য আসছে রহমতের মাস রমজান। মাসটি অত্যন্ত পবিত্র। ইসলামী বর্ষপঞ্জি অনুসারে ৯ম মাসকে পবিত্র রমজানের মাস হিসেবে পালন করে থাকে গোটা মুসলিম বিশ্ব। ইসলামের ৫টি স্তম্ভের মাঝে সাওম বা রোজা পালন ৩য়। মহিমান্বিত এ মাসেই নাজিল হয়েছে মুসলিমদের ধর্মগ্রন্থ ‘কুরআন শরীফ’। ১৪৪১ হিজরি মাসের অর্থাৎ ইংরেজি ২০২০ সালের রমজান মাসের ক্যালেন্ডার প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত ওই সময়সূচি অনুযায়ী, ২৫ এপ্রিল (সম্ভাব্য) থেকে শুরু হবে রোজা। তবে প্রথম রোজার তারিখ চাঁদ দেখার ওপর নির্ভরশীল। দৈনিক পূর্বকোণের পাঠকদের জন্য ২০২০ সালের রমজান মাসের সাহরি ও ইফতারের সময়সূচি নিচে তুলে ধরা হলো—

Tuesday, March 31, 2020

ইসলামিক সাধারণ জ্ঞান। প্রশ্ন ও উত্তর।

ইসলামের সাধারণ জ্ঞান প্রশ্নঃ কোন সাহাবী হাত দিয়ে আগুনকে পাহাড়ের গর্তে ঢুকাইয়া দিয়েছেন? উত্তরঃ হযরত তামী বেদারী (রাঃ) প্রশ্নঃ কোন ব্যক্তি দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তরঃ যার স্ত্রী বেপর্দায় চলে। প্রশ্নঃ কোন ব্যক্তি মুনকির নকির ফেরেশ্তাকে কবরে ধরে রেখেছিলেন? উত্তরঃ হযরত বড় পীর আব্দুল কাদের জীলানী (রহঃ) । প্রশ্নঃ কোন নারী যুবতী হয়ে দুনিয়াতে আসিয়াছেন? এবং কোন নারী পিতা—মাতা ছাড়া দুনিয়াতে আসিয়াছেন? উত্তরঃ মা হাওয়া (আঃ) । প্রশ্নঃ কোন বাদশা চিঠি দিয়ে নদীর জোয়ার আনতেন? উত্তরঃ হযরত ওমর (রাঃ) প্রশ্নঃ হালাল কাজের মধ্যে সর্ব নিকৃষ্ট কাজ কি কি? উত্তরঃ স্ত্রী তালাক দেওয়া ও ভিক্ষা করা। প্রশ্নঃ জান্নাতের রাস্তা কিসের উপর দিয়ে? উত্তরঃ জাহান্নামের উপর দিয়ে। প্রশ্নঃ কোন তিনটিও লোক জান্নাতে যাবে না? উত্তরঃ জুলুমকারী, জুলুমে সাহায্যকারী ও জুলুম সহ্যকারী। প্রশ্নঃ কোন দিকে ইচ্ছাকৃত তাকাইলে ৭০ হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে? উত্তরঃ বেগানা স্ত্রী লোকের দিকে তাকালে। প্রশ্নঃ সবচেয়ে নিকৃষ্ট চোর কে? উত্তরঃ নামাজের মধ্যে যে চুরি করে। প্রশ্নঃ কোন ব্যক্তির তওবা আল্লাহর দরবারে কবুল হবে না? উত্তরঃ গীবত কারীর। প্রশ্নঃ আল্লাহ তাআলা বান্দার কোন পাপটি ক্ষমা করিবে না? উত্তরঃ অহংকার জনিত পাপ। প্রশ্নঃ কোন ব্যক্তির সাথে খানা খেলে ৭০ বছরের ইবাদত নষ্ট হইয়া যায়? উত্তরঃ বেনামাজীর সাথে। প্রশ্নঃ কোন কারণে ২ লক্ষ ৮৮ হাজার বছর জাহান্নামে থাকিতে হবে? উত্তরঃ বিনা ওজরে এক ওয়াক্ত নামাজ কাজা করিলে । প্রশ্নঃ কোন নারী মা আছিয়ার সঙ্গে জান্নাতে যাবে? উত্তরঃ যে নারী স্বামীকে দ্বীনের উপর চলার তাগিদ দেয়। প্রশ্নঃ কোন মহিলা দিনিয়ায় থাকিয়া জান্নাতের ফল খাইয়াছেন? উত্তরঃ হযরত মরিয়ম (আঃ)। (আল কোরআন) প্রশ্নঃ কোন রমণীর গলায় রশি লাগাইয়া কিয়ামতের দিন ঝুলাইবে? উত্তরঃ যে স্বামীর হুজুম ছাড়া অন্যের সন্তান কে দুধ খাওয়ায়। প্রশ্নঃ কোন কাজ করিলে কুকুরের সহীত মিশিয়া যায়? উত্তরঃ নামায ত্যাগ করিলে। প্রশ্নঃ কোন গুনাহ আল্লাহ মাফ করিবেন না? উত্তরঃ শিরিক করিলে। প্রশ্নঃপৃথিবীর কোথায় একটি বেহেস্তী বাগান আছে? উত্তরঃ মদিনা শরীফে মসজিদে নববীর কাছে কওমী শরীফে। প্রশ্নঃ কেয়ামতে কোন ব্যক্তির মুখে মাংস থাকিবে না? উত্তরঃ পবিত্র কোরআন শিখিয়া উহা দ্বারা পয়সা উপার্জন করিলে। প্রশ্নঃ কে নিজের জান নিজেই কবজ করিবে? উত্তরঃ হযরত আজরাঈল (আঃ) । প্রশ্নঃ কোন ব্যক্তিকে বেহেস্ত ও কোন ব্যক্তিকে দোযখ দেখানো হয়? উত্তরঃ মৃত্য কালে মমিন বান্দাকে বেহেস্ত এবং বেঈমান বান্দাকে দোযখ দেখানো হয়। প্রশ্নঃ পবিত্র কোরআন শরীফে আগুন দিতে গিয়ে কোন খৃষ্টানের দুটি হাত পুড়ে ছাই হয়ে গিয়েছিল? উত্তরঃ উইলবার স্কোর্স নামক নাইজেরিয়ার অধিবাসী খৃষ্টান পুরোহিতের। প্রশ্নঃ মৃত্যুর একশত বৎসর পর আল্লাহ পাক কাহাকে জীবিত করিয়া ছিলেন? উত্তরঃ হযরত উজায়ের (আঃ) কে? প্রশ্নঃ দোযখে কাহার জম্ম হইয়াছিল? উত্তরঃ ইবলিশ শয়তানের। প্রশ্নঃ কোন নবী পিতা—মাতা ছাড়া দুনিয়াতে আসিয়াছেন? উত্তরঃ হযরত আদম (আঃ) । প্রশ্নঃ কোন নবী ১৪০০ বৎসর জীবিত ছিলেনঃ উত্তরঃ হযরত আদম (আঃ) প্রশ্নঃ কোন নবীর আমলে আপন ভাই—বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল এবং কেন? উত্তরঃহযরত আদম (আঃ)—এর সন্তানদের মধ্যে আপন ভাই—বোনের মধ্যে বিবাহ জায়েজ ছিল। কারণ তখন পৃথিবীতে অন্য কোন নারী—পুরুষ ছিল না। প্রশ্নঃ কোন ব্যক্তি মৃত্যুর পরও ২২ বছর দাঁড়িয়ে ছিলেন? উত্তরঃ হযরত সোলায়মান (আঃ) নবী, আল—আকসা মসজিদ তৈরি করার সময়। প্রশ্নঃ কোন ব্যক্তি প্রত্যেক দিন আল্লাহর সঙ্গে ১০১ সওয়াল জওয়াব করিতেন? উত্তরঃ হযরত মুসা (আঃ)। প্রশ্নঃ কোন ব্যক্তি মৃত মানুষকে জীবিত করিতেন? উত্তরঃ হযরত ঈসা রুহুল্লাহ (আঃ) । প্রশ্নঃ কোন মহামানব আঙ্গুলের ইশারায় চাঁদকে দুই টুকরা করিয়াছেন? উত্তরঃ আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)। প্রশ্নঃ কোন ব্যক্তি লাঠির আঘাতে নীল দরিয়া শুকাইয়া গিয়েছিল? উত্তরঃ হযরত মুসা (আঃ) এর লাঠির আঘাতে। প্রশ্নঃ কোন মহিলার গায়ের চামড়া তুলে লবণ দেওয়ার পরও আল্লাহকে ভুলেন নাই? উত্তরঃ ফেরাউনের স্ত্রী আছিয়া (আঃ) । প্রশ্নঃ কোন ব্যক্তি পাথর দিয়ে নিজের সব দাঁত নিজেই ভেঙ্গে ফেলেছিলেন? উত্তরঃ হযরত ওয়ায়েজ করুণী (রাঃ) । প্রশ্নঃ কোন ব্যক্তি এক পায়ে দাঁড়াইয়া কোরআন শরীফ খতম করিতে পারিতেন? উত্তরঃ হযরত আব্দুল কাদের জিলানী (রহঃ) । প্রশ্নঃ কোন নারী বাতাসের উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িতেন? উত্তরঃ হযরত রাবেয়া বসরী (রাঃ) । প্রশ্নঃ কোন মহিলার ঘরে আল্লাহর নূরে আলোকিত হইত? উত্তরঃ হযরত রাবেয়া বসরী । প্রশ্নঃ কোন ব্যক্তি পানির উপর জায়নামাজ বিছাইয়া নামাজ পড়িতেন? উত্তরঃ হাসান বসরী (রাঃ)। প্রশ্নঃ কোন ব্যক্তি নিদ্রাকালে সাপে বাতাস করিত? উত্তরঃ হযরত মালেক বিন দিনার (রাঃ) । প্রশ্নঃ কোন ব্যক্তি কবরে নামাজ পড়ার অনুমতি পাইয়াছেন? উত্তরঃ হযরত সাবেদ বুনানীব (রাঃ)। প্রশ্নঃ কোন ব্যক্তি ৪০ বছর মসজিদে ইবাদত ছাড়া বিছানায় পিঠ দেন নাই? উত্তরঃ হযরত বায়েজীদ বোস্তামী (রহঃ)। প্রশ্নঃ কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখিয়াছেন? উত্তরঃ হযরত নুহ (আঃ) । প্রশ্নঃ হাতে দিলেন গাছের ডাল হইয়া গেল তরবারী কে কাহাকে দিয়েছিলেন? উত্তরঃ ওহুদের যুদ্ধে সাহাব্বীদের তরবারী ভাঙ্গিয়া গেলে হুজুরে পাক (সাঃ) একটি করিয়া গাছের ডাল ভাঙ্গিয়া দিয়েছিলেন। প্রশ্নঃ মৃত্যু কালে কোন ব্যক্তির মুখে কালেমা আসে না? উত্তরঃ যে ব্যক্তি পিতা—মাতাকে কষ্ট দিয়েছে। প্রশ্নঃ পুরুষের দায়েমী ফরয কয়টি? উত্তরঃ৩টি। যথাঃ (১) সর্বদা ঈমান আসলে জুড়িয়া থাকা। (২) নাভীর উপরে থেকে হাঁটুর পর্যন্ত কাপড় দিয়ে ঢাকিয়ে রাখা। (৩) নিজের পরিবারকে পর্দায় রাখা। প্রশ্নঃ পুরুষের দায়েমী সুন্নত কয়টি? উত্তরঃ ১০ টি যথাঃ (১) মাথায় টুপি রাখা, (২) মাথার চুল তিন নিয়মের এক নিয়মে রাখা কানের লতি পর্যন্ত, (৩) মোচ ঠোঁটের সাথে মিশিয়ে কাটা, (৪) মেসওয়াক করা, (৫) দাঁড়ি লম্বা রাখা, (৬) সুন্নত তরিকায় লম্বা জামা পরিধান করা, (৭) হাত পায়ে নক কাটা, (৮) নাভির নিচে ও বগলের লোম ৪০ দিনের আগে পরিস্কার করা, (৯) ঢিলা ব্যবহার করা, (১০) কুলুখ ব্যবহার করা। প্রশ্নঃ নারীর দায়েমী ফরয কয়টি? উত্তরঃ পাঁচটি যথাঃ-(১) সর্বদা ঈমানের সহিত থাকা, (২) পর্দায় থাকা, (৩) সর্বাঙ্গ ঢাকিয়া রাখা, (৪) স্বামীর কথা মানিয়া চলা, (৫) ছোট শব্দে কথা বলা। প্রশ্নঃ মেয়েদের দায়েমী সুন্নত কয়টি? উত্তরঃ ৭টি যথা- (১) মাথার চুল লম্বা রাখা, (২) চুল সুন্দর রাখা, (৩) মেসওয়াক করা, (৪) হাত পায়ের নখ কাটা, (৫) নাভীর নিচে ও বগলের লোম পরিস্কার করা, (৬) ঢিলা ব্যবহার করা, (৭) হায়েজ নেফাসের সময় পট্টি ব্যবহার করা। প্রশ্নঃ কোন নবীর চোখের পানিতে মাটি ভিজিয়া বৃক্ষ জন্মিয়েছিল? উত্তরঃ হযরত আদম (আঃ) এর চোখের পানিতে। প্রশ্নঃ কাফের অবস্থায় কোন লোক পবিত্র কোরআন শরীফ মুখস্ত করিয়েছিলেন? উত্তরঃ উমর বিন সালাম। প্রশ্নঃ কোন মহিলা হযরত জিব্রাইল (আঃ) এর সহিত সরাসরি কথা বলিয়াছেন? উত্তরঃ হযরত মরিয়ম ছিদ্দিকা (আঃ) । প্রশ্নঃ কোন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা নাই? উত্তরঃ জিহাদে যোগ দেওয়া শহীদ ব্যক্তির। প্রশ্নঃ কোন সন্তানের জন্য পিতা—মাতা দোযখী হইবে? উত্তরঃ চরিত্রহীন কুসন্তানের জন্য পিতা মাতা দোযখী হইবে। প্রশ্নঃ কোন দিনে ১টি রোজা রাখলে ১০০ বৎসরের জেহাদের সমান? উত্তরঃ জিল হজ্জ মাসের ১ তারিখে। প্রশ্নঃ কোন মাসে ১ টি রোজা রাখলে জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না? উত্তরঃ সাবান মাসের ১৫ তারিখে রোজা রাখিলে। প্রশ্নঃ কোন মহিলার সুপারিশে ৭০ হাজার লোক বেহেস্ত যাবে? উত্তরঃ হযরত রাবেয়া বসরী (রাঃ) । প্রশ্নঃ মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান সবচেয়ে বড় ফাঁদ কোনটি ফাঁতে? উত্তরঃ নারী দ্বারা ফাঁদ পাতে। প্রশ্নঃ কোন কাজ করিলে শয়তান মানুষকে দোস্ত বলিয়া স্বীকার করে? উত্তরঃ দাঁড়াইয়া পানি পান করিলে। প্রশ্নঃ আল্লাহ পাক কেয়ামতের দিন কাহার মাথায় নিজ হাতে রহমতের তাজ পরিয়ে দিবেন? উত্তরঃ যে পিতা মাতা সন্তানকে কোরআন শরীফ পড়া শিক্ষা দিয়েছেন এবং সন্তান সেই অনুসারে আমল করে সেই সমস্ত পিতা মাতার মাথায়। প্রশ্নঃ মুছুল্লি হয়েও কোন ব্যক্তির কঠিন আযাব হবে? উত্তরঃ মিসকিন ও এতিমের সঙ্গে যে খারাপ ব্যবহার করিয়েছে। প্রশ্নঃ পরকালে কোন ব্যক্তির কানে গলিত শিশা ঢালিয়া দেওয়া হবে? উত্তরঃ যে ব্যক্তি আযান শুনিয়াও নামাজ পড়িতে যায় নাই। প্রশ্নঃ কোন ব্যক্তি অযুর পরও নাপাক থাকে? উত্তরঃ যে ব্যক্তি ফরয গোসল করে না। প্রশ্নঃ কোন চারটি প্রশ্নের উত্তর ছাড়া কোন আদম সন্তান কেয়ামতের এক চুলও সামনে অগ্রসর হতে পারবে না? উত্তরঃ (১) সারা জীবন কোন কাজে ব্যয় করেছে, (২) যৌবন কাল কিভাবে কাটাইয়াছ, (৩) আয় ও ব্যয় কিভাবে করিয়াছে, (৪) এলেম কতটুকু শিখেছে এবং এলেম অনুযায়ী কি রকম আমল করিয়াছে। প্রশ্নঃ কোন আমলের সওয়াব আল্লাহ নিজ হাতে দিবেন? উত্তরঃ রমজান মাসের ফরয রোজার সওয়াব। পবিত্র কুরআন সম্পর্কে সাধারণ জ্ঞান কুরআন শব্দের অর্থ কি? উত্তরঃপঠিত, জমা করা। প্রশ্ন : আল কুরআনের আলোচ্য বিষয় ও উদ্দেশ্য কি? উত্তরঃ আলোচ্য বিষয় সরল সঠিক পথ এবং উদ্দেশ্য হেদায়াত। প্রশ্ন : আল কুরআন কোথায় সংরক্ষিত আছে? উত্তরঃ লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআন কোথায় কখন অবতীর্ণ হয়? উত্তরঃ হেরা গুহায় ৬ আগস্ট ৬১০ খ্রিষ্টাব্দে। প্রশ্ন : জামিউল কুরআন কাকে বলা হয়? উত্তরঃহযরত উসমান গনী রা.কে। প্রশ্ন : সর্ব প্রথম আল কুরআনের পূর্ণাঙ্গ কোন সূরা নাযিল হয়? উত্তরঃসূরায়ে ফাতিহা। প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম হাফিজ কে? উত্তরঃ মহানবী হযরত মুহাম্মদ সা: প্রশ্ন : কুরআন নাযিল হতে কতটুকু সময় লেগেছে? উত্তরঃ ২২ বছর ৫ মাস ১৪ দিন। প্রশ্ন : আল কুরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? উত্তরঃ ৬ হাজার ৬শত ৬৬ আয়াত। প্রশ্ন : মক্কায় সর্ব প্রথম কোন সূরা নাযিল হয়? উত্তরঃসূরায়ে আলাকের প্রথম পাঁচ আয়াত। প্রশ্ন : মক্কায় সর্বশেষ কোন ছূরা নাযিল হয়? উত্তরঃ সূরায়ে আনকাবুত। প্রশ্ন : মদিনায় সর্ব প্রথম ও সর্বশেষে কোন সূরা নাযিল হয়? উত্তরঃ সর্ব প্রথম সূরায়ে বাকারা, সর্বশেষ সূরায়ে মায়েদা। প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম কোন ভাষায় কে অনুবাদ করেন? উত্তরঃ লেট্রিন ভাষায়, রর্বার্ট ক্যাটেনেনিছা। প্রশ্ন : আল কুরআনের সর্ব প্রথম বাংলায় অনুবাদ করেন কে? উত্তরঃ মাওলানা আমীর উ্‌দদীন বশুনিয়া ১৮০৮ সালে। প্রশ্ন : সর্ব প্রথম পুস্তুক আকারে বাংলায় কুরআনের অনুবাদ করেন কে? উত্তরঃ গ্রীস চন্দ্র সেন ১৮৮৬ সালে। প্রশ্ন : সর্ব প্রথম কোন ভাষায়, কত সালে কুরআনের অনুবাদ করা হয়। উত্তরঃ ১১৪৬ সালে লেট্রিন ভাষায়। প্রশ্ন : আল কুরআনে সবচেয়ে বেশি কোন নবীর নাম এসেছে? উত্তরঃ হযরত মুসা আ.। প্রশ্ন : আল কুরআনে কত জন নবীর নাম উল্লেখ আছে? উত্তরঃ ২৮ জন নবীর নাম। প্রশ্ন : আল কুরআনে কোন কোন ফিরিশতার নাম উল্লেখ আছে? উত্তরঃ উত্তর : (১) জিব্রাঈল (২) মিকাইল (৩) হারুত (৪) মারুত প্রশ্ন : কুরআনে মুহাম্মাদ সা. নামটি কতবার এসেছে? উত্তরঃ ৪বার (এবং আহমাদ নামটি ১বার এসেছে) প্রশ্ন : আল কুরআনে প্রকাশ্যে একমাত্র কোন রমনীর নাম এসেছে? উত্তরঃঈসা আ. এর মাতা হযরত মারয়াম আ.। প্রশ্ন : আল কুরআনে একমাত্র কোন সাহাবীর নাম উল্লেখ আছে? উত্তরঃ রাসূল সা. এর পুষ্যপুত্র হযরত যায়েদ ইবনে হারিছ রা. । প্রশ্ন : আল কুরআনে কোন কোন কাফিরের নাম উল্লেখ আছে? উত্তরঃ ফেরআউন, হামান, আবু লাহাব, কারুণ, ছারেমী, আজর এবং ইবলিস। প্রশ্ন : আল কুরআন কোন কোন মুর্তির নাম আছে। উত্তরঃলাত, উজ্জা, মানাত, ওয়াদ, ছয়া, ইয়াগুছ, ইয়াউক এবং নাছারা। প্রশ্ন : আল কুরআনে কতটি সমপ্রদায়ের নাম আছে? উত্তরঃ১৪টি সমপ্রদায়ের নাম। প্রশ্ন : আল কুরআনে কোন কোন মসজিদের নাম উল্লেখ আছে? উত্তরঃ মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে কুবা, মসজিদে আকসা, মসজিদে জিরার। প্রশ্ন : আল কুরআনে কোন কোন পাহাড়ের নাম আছে? উত্তরঃ তুর পাহাড়, সাফা, মারওয়া, আরাফাত, জুদি পাহাড়। প্রশ্ন : আল কুরআনে কোন কোন কীট প্রতঙ্গের নাম আছে? উত্তরঃ মৌমাছি, পিপিলিকা, মাকড়শা। প্রশ্ন : কোন সূরায় মীম এবং কোন সূরায় বা বর্ণ নেই? উত্তরঃসূরায়ে কাওছারে �মীম� নেই। সূরায়ে এখলাছে বা নেই। প্রশ্ন : একমাত্র কোন সূরা যার মধ্যে বিসমিল্লাহ দুবার এসেছে? উত্তরঃ সূরায়ে নামলে। প্রশ্ন : কোন সূরাকে কুরআনের জননী বলা হয়? উত্তরঃ সূরায়ে ফাতেহাকে। প্রশ্ন : আল কুরআনের হারকাত এবং নুকতার প্রচলন কে কখন করেন? উত্তরঃ হাজ্জাজ ইবনে ইউসুফ ৭৫ হিজরীতে। প্রশ্ন : আল কুরআনকে ৩০ পারায় বিভক্ত করেন কে? উত্তরঃহযরত উসমান রা. প্রশ্ন : আল কুরআনের নাম কি কি? উত্তরঃ (১) আল কুরআন, (২) আল ফুরকান, (৪) আত তানযীল (৪) আজ যিফর। প্রশ্ন : আল কুরআনের অবতরণ সমাপ্ত হয় কখন? উত্তরঃ ১০ হিজরীর সফর মাসে। পবিত্র কুরআন সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরঃ প্রশ্নঃ মাক্কী সূরার মৌলিক বৈশিষ্ট কি কি? উত্তরঃ ১) তাওহীদ এবং আল্লাহর ইবাদতের প্রতি আহবান। জান্নাত-জাহান্নামের আলোচনা এবং মুশরিকদের সাথে বিতর্ক। ২) মুশরকিদের খুন-খারাবী, ইয়াতীমের সম্পদ ভক্ষণ প্রভৃতি কর্মের নিন্দাবাদ। ৩) সংক্ষিপ্ত বাক্য অথচ অতি উচ্চাঙ্গের সাহিত্য সমৃদ্ধ। ৪) নবী মুহাম্মাদ (সাঃ)কে সান্তনা দেয়া ও উপদেশ গ্রহণ করার জন্য ব্যাপকভাবে নবী-রাসূলদের কাহিনীর অবতারনা, এবং কিভাবে তাঁদের সমপ্রদায়ের লোকেরা তাঁদেরকে মিথ্যাবাদী বলেছে ও কষ্ট দিয়েছে তার বর্ণনা। প্রশ্নঃ মাদানী সূরার মৌলিক বৈশিষ্ট কি কি? উত্তরঃ (১) ইবাদত, আচার-আচরণ, দন্ডবিধি, জিহাদ, শান্তি, যুদ্ধ, পারিবারিক নিয়ম-নীতি, শাসন প্রণালী অন্যান্য বিধি-বিধানের আলোচনা। (২) আহলে কিতাব তথা ইহুদী খৃষ্টানদেরকে ইসলামের প্রতি আহবান। (৩) মুনাফেকদের দ্বিমুখী নীতির মুখোশ উম্মোচন এবং ইসলামের জন্য তারা কত ভয়ানক তার আলোচনা। ( ৪) সংবিধান প্রণয়ণের ধারা ও তার লক্ষ্য-উদ্দেশ্য নির্ধারণ করার জন্য দীর্ঘ আয়াতের অবতারণা। প্রশ্নঃ মাদানী সূরা পরিচয়ের নিয়ম কি? উত্তরঃ (১) যে সকল সূরায় কোন কিছু ফরয করা হয়েছে বা দন্ডবিধির আলোচনা করা হয়েছে। (২) যে সকল সূরায় মুনাফেকদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। (৩) যে সকল সূরায় আহলে কিতাবদের সাথে বিতর্ক করা হয়েছে। (৪) যে সকল সূরা “ইয়া আইয়্যুহাল্লাযীনা আমানূ” দ্বারা আরম্ভ হয়েছে। প্রশ্নঃ মাক্কী সূরার সংখ্যা কতটি? উত্তরঃ ৮৬টি সূরা। প্রশ্নঃ মাদানী সূরার সংখ্যা কতটি? উত্তরঃ ২৮টি সূরা। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার প্রতিটি আয়াতে ‘আল্লাহ্‌ শব্দ আছে? উত্তরঃ সূরা মুজাদালা। (৫৮ নং সূরা) প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন কোন সূরা ‘আল হামদুলিল্লাহ দ্বারা শুরু হয়েছে? উত্তরঃ সূরা ফাতিহা, সূরা আনআম, সূরা কাহাফ, সূরা সাবা ও সূরা ফাতির। (সূরা নং যথাক্রমে, ১,৬,১৮,৩৪ ও ৩৫) প্রশ্নঃ পবিত্র কুরআনে ছয়জন ব্যক্তির নাম উল্লেখ আছে যাঁরা সকলেই নবীর পুত্র নবী ছিলেন। উত্তরঃ (১) ইবরাহীমের পুত্র ইসমাঈল (২) ইবরাহীমের পুত্র ইসহাক, (৩) ইসহাকের পুত্র ইয়াকূব (৪) ইয়াকূবের পুত্র ইউসুফ, (৫) যাকারিয়ার পুত্র ইয়াহইয়া ও (৬) দাউদের পুত্র সুলাইমান (আলাইহিমুস্‌ সালাম) প্রশ্নঃ পবিত্র কুরআনে জাহান্নামের ৬টি নাম উল্লেখ হয়েছে। উহা কি কি? উত্তরঃ (১) জাহান্নাম (সূরা নাবা: 21) (২) সাঈর (সূরা নিসা: 10) (৩) হুতামা (হুমাযা: 4) (৪) লাযা (সূরা মাআরেজ: 15) (৫) সাক্বার (সূরা মুদ্দাসসির: 42) (৬) হাভিয়া (সূরা কারিয়া: 9 প্রশ্নঃ কুরআনের কোন সূরায় মুবাহালার আয়াত রয়েছে? উত্তরঃ সূরা আলে ইমরান - আয়াত নং- ৬১। মুবাহালা: হক ও বাতিলের মাঝে দ্বন্দ্ব হলে, বাতিল পন্থীর সামনে যাবতীয় দলীল-প্রমাণ উপস্থাপন করার পরও সে যদি হঠকারিতা করে, তবে তাকে মুবাহালার জন্য আহবান করা হবে। তার নিয়ম হচ্ছেঃ উভয় পক্ষ নিজের স্ত্রী, সন্তান-সন্ততিকে উপস্থিত করবে, অতঃপর প্রত্যেক পক্ষ বলবে, আমরা যদি বাতিল পন্থা উপর প্রতিষ্ঠিত থাকি, তবে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা’নত (অভিশাপ)। এটাকেই বলে মুবাহালা। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন্‌ সূরার কোন্‌ আয়াতে ব্যভিচারের দন্ডবিধির আলোচনা আছে? উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ২। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কত নং আয়াতে ওযুর ফরয সমূহ উল্লেখ করা হয়েছে? উত্তরঃ সূরা মায়েদা - আয়াত নং- ৩৮। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মিথ্যা অপবাদের শাস্তির বিধান উল্লেখ হয়েছে? উত্তরঃ সূরা নূর- আয়াত নং- ৪। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মুমিন নারী-পুরুষকে দৃষ্টি অবনত রেখে চলাফেরা করতে বলা হয়েছে? উত্তরঃ সূরা নূর- আয়াত নং ৩০-৩১। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে মীরাছ (উত্তরাধীকার সম্পদ বন্টন) সম্পর্কে আলোচনা করা হয়েছে? উত্তরঃ সূরা নিসা- আয়াত নং- ১১, ১২ ও ১৭৬। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বিবাহ হারাম এমন নারীদের পরিচয় দেয়া হয়েছে? উত্তরঃ সূরা নিসা - আয়াত নং- ২৩, ২৪। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে যাকাত বন্টনের খাত সমূহ আলোচনা করা হয়েছে? উত্তরঃ সূরা তওবা- আয়াত নং- ৬০। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে ছিয়াম সম্পর্কিত বিধি-বিধান উল্লেখ হয়েছে? উত্তরঃ সূরা বাক্বারা - আয়াত নং ১৮৩-১৮৭। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে বাহনে আরোহনের দুআ উল্লেখ করা হয়েছে? উত্তরঃ সূরা যুখরুফ- আয়াত নং- ১৩। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরার কোন আয়াতে নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) এর প্রতি দরূদ পড়ার আদেশ করা হয়েছে? উত্তরঃ সূরা আহযাব- আয়াত নং ৫৬। প্রশ্নঃ কোন সূরায় বদর যুদ্ধের ঘটনাবলী উল্লেখ করা হয়েছে? উত্তরঃ সূরা আনফাল। (আয়াত নং : 5-19, 41-48, 67-69) প্রশ্নঃ কোন সূরায় বনী নযীরের যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা হাশর। (আয়াত নং ২-১৪) প্রশ্নঃ কোন সূরায় খন্দক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা আহযাব (আয়াত নং ৯-২৭)। প্রশ্নঃ কোন সূরায় তাবুক যুদ্ধের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা তওবা (আয়াত নং ৩৮-১২৯)। প্রশ্নঃ কোন সূরায় নবী (সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম) হিজরতের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা তওবা (আয়াত নং ৪০) প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে হারূত-মারূতের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা বাক্বারা- আয়াত নং- ১০২। প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে কারূনের কাহিনী উল্লেখ আছে? উত্তরঃ সূরা ক্বাছাছ আয়াত ৭৬-৮৩। প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে সুলায়মান (আঃ)এর সাথে হুদহুদ পাখীর ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা নমল আয়াত নং ২০, ৪৪। প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ক্বিবলা পরিবর্তনের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃসূরা বাক্বারা- আয়াত নং ১৪২-১৫০। প্রশ্নঃ কোন সূরায় নবী সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইসরা-মেরাজের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃসূরা বানী ইসরাঈল (আয়াত নং ১) ও সূরা নজম (আয়াত: ৮-১৮) প্রশ্নঃ কোন সূরায় হস্তি বাহিনীর ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা ফীল। প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে যুল ক্বারানাইন বাদশাহর ঘটনা উল্লেখ আছে? উত্তরঃ সূরা কাহাফ- আয়াত নং- ৮৩-৯৮। প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে ত্বালুত ও জালুতের ঘটনা উল্লেখ আছে? উত্তরঃসূরা বাক্বারা- আয়াত নং- ২৪৬-২৫২। প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে মসজিদে আক্বসার কথা উল্লেখ আছে? উত্তরঃ সূরা বানী ইসরাঈল - আয়াত নং-১ প্রশ্নঃ কোন সূরার কোন আয়াতে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে? উত্তরঃসূরা নূর – আয়াত নং- ৫৮, ৫৯ প্রশ্নঃ সর্বপ্রথম কোন সাহাবী মক্কায় উচ্চ:স্বরে কুরআন পাঠ করেন? উত্তরঃআবদুল্লাহ্‌ বিন মাসউদ (রাঃ)। প্রশ্নঃ পবিত্র কুরআনের কোন সূরাটি ওমর (রাঃ)এর ইসলাম গ্রহণের কারণ ছিল? উত্তরঃ সূরা ত্বাহা। প্রশ্নঃ পবিত্র কুরআনের মধ্যে কোন পরিবর্তন পরিবর্ধন হবে না। আল্লাহ নিজেই তার হেফাযতের দায়িত্ব নিয়েছেন। কথাটি কোন সূরার কত নং আয়াতে আছে? উত্তরঃ সূরা হিজ্‌র ৯ নং আয়াত।